. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে একটি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। চিকিৎসাসেবা সহজলভ্য ও সার্বজনীন করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আমরা সেই অধিকার নিশ্চিত করতে চাই। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের উদ্দেশ্য পূর্ণতা পাবে।

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি যেমন দায় আছে, যারা ভোট দেননি, তাদের প্রতিও সমান দায় রয়েছে। সকল বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করব।

নরসিংদীর স্বাস্থ্যখাত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার চিন্তা আছে। আপনারা দোয়া করবেন। পাশাপাশি জেলার ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রকল্প এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথাও প্রকাশ করেন মন্ত্রী।

সকালে নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

2

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

3

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

4

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

5

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

6

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

7

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

8

তাসনিম জারার পর এবার এনসিপি থেকে তাজনূভা জাবীনের পদত্যাগ

9

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃ

10

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

11

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

12

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

13

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

14

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

15

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

16

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

17

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

18

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

19

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

20