. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

বিএপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে। এটা সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচিত হওয়ার আনন্দের সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। মানুষের মালিকানার জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি, আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং  জবাবদিহিতার আওতায় আনতে পারবে। বিষয়টি কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যেরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন,  আমরা তো সংবিধানের কথা সবসময় বলি। সাংবিধানিকভাবে সংসদ চলতে হবে। কে শপথ নেবেন, কে নেবে, কারা শপথ নেবেন না এটা তাদের ব্যক্তিগত বিষয়। নির্বাচিত হয়েছি তাই আমরা মনে করি জনগণের প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে শপথ নিয়ে সংসদে বসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

1

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

2

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

3

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

4

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

5

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়া

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

8

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

9

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

10

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

11

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরা

12

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

13

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

14

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

15

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

16

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

19

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

20