. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে শাহবাগ থানার মামলায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন। বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

1

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

2

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

3

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

4

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

5

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

6

টেকনাফে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩, নৌকা জব্দ

7

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

8

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

9

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

12

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

13

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

14

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

15

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

16

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

17

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

18

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

19

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

20