. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

“আমরা সবাই হাদি হবো”—ন্যায়ের পথে ঐক্যের অঙ্গীকার নিয়ে ইয়ুথ মিশন রাঙ্গামাটির উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে এক আলোচনা সভা শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই চত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম এবং সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী ও রাঙ্গামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি ইয়ুথ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁর দেখানো পথে সমাজ গড়তে তরুণ সমাজকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়—হাদীর আদর্শকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না। 

 “আমরা সবাই হাদি হবো”- এই স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

1

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

2

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

3

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

4

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

5

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

6

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

7

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

8

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

11

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

12

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

13

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

14

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

15

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

16

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

17

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

18

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

19

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

20