. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের হ্নীলা বাসস্টেশনের নিউ জামাল মার্কেট যেন মুহূর্তেই পরিণত হয়েছে আগুনের কুণ্ডে। 

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকান ও শোরুমগুলোর মালামাল পুড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের আশঙ্কা, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন প্রথমে রঙের দোকানে দেখা দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মার্কেটের ওয়ালটন ও ভিশনের শোরুমসহ অন্যান্য দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রঙের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শোরুমগুলোর আগুন তখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

রাত সোয়া ৮টার পর পর্যন্ত মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। ঘন কালো ধোঁয়ায় হ্নীলা বাসস্টেশন এলাকা ছেয়ে যায়।

এদিকে মার্কেটে আগুন লাগার পর কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রি

1

তাসনিম জারার মনোনয়ন বাতিল

2

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

3

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

4

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

5

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

6

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

7

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

8

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

9

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

10

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

11

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

12

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

13

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

14

আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমা

15

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

16

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

17

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

18

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

19

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

20