. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

টেকনাফ প্রতিনিধি

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গাসহ ২৭৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত দালালচক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে একটি কাঠের ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। এ সময় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা ট্রলারটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ তৎক্ষণাৎ পিছু ধাওয়া করে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

ট্রলারটি তল্লাশি করে দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সাগরপথে যাত্রা করেছিলেন।

নৌবাহিনী জানায়, সময়োচিত ও কার্যকর অভিযানের মাধ্যমে একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

জব্দ করা ট্রলারসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে চোরাচালান ও মানবপাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

1

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি

2

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন মো. আসাদুজ্জামান

3

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

4

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

5

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

6

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

7

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

10

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

15

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

16

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

17

আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমা

18

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

19

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

20