. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের জেরে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান ওরফে পুতুনি (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

প্রথমে পুলিশের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর তথ্য জানানো হলেও পরে তা সংশোধন করা হয়। দুপুর আড়াইটার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন শিশুটি মারা গেছে। পরে নিশ্চিত হওয়া গেছে, সে জীবিত রয়েছে। কুতুপালং হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”

আহত শিশুটির বাবা মোহাম্মদ জসিম বলেন, “আমার মেয়ে নাস্তা দিতে দোকানে যাচ্ছিল। হঠাৎ তার কানে গুলি এসে লাগে। লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে জানতে পারি, তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।”

এদিকে সীমান্তের ওপারে সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশ অংশে অবস্থান করা মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৩৫ সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি সাইফুল ইসলাম বলেন, “বিজিবি ও পুলিশ যৌথভাবে ওই ৩৫ জনকে আটক করে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তেচ্ছিব্রিজ এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

উখিয়া–টেকনাফের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমরা চাই না, ওপারের সংঘাতে এপারে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হোক।”

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

1

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

2

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

3

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার

4

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

5

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

6

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

7

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

8

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

9

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

10

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

11

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

12

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

15

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

16

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

17

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত

20