. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস দীর্ঘদিন পর ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবার এ চিত্র দেখা গেছে। চালু করা অফিসটি পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে বসার পরিবেশ তৈরি করা হয়। এর আগের দিন মঙ্গলবার আগাছায় ভরা ও ভাঙাচোরা অফিস পরিদর্শন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ মনজুর। এ-সংক্রান্ত ছবিসহ তিনি একটি পোস্ট করেন তার ফেসবুক আইডিতে। তিনি লিখেন, ‘আজ সকাল থেকে আওয়ামী লীগের অফিসের পরিষ্কারের কাজ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ।’

অফিসটি ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্ধ হয়ে যায়। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা গ্রহণের পর চালু করা হলো আওয়ামী লীগের এই অফিস।

অফিস সচল হওয়ার খবর পেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আড়ালে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কিছু কিছু নেতা-কর্মী সেটি পরিদর্শন করতে যান। এর পর ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

জানতে চাইলে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এম.এ মনজুর বলেন, প্রথম দিন অফিসে গেছি, খুলে দেখলাম বসার মতো কিছু নেই। চেয়ার-টেবিল, বঙ্গবন্ধুর ছবি সব ভাঙচুর করে ফেলেছে। পরিস্থিতি ভয়াবহ।

কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, আশঙ্কা আছে বলে মনে হয় না। অফিস খুলেছি, দেখি কী হয়।

এটি ছাড়া, উখিয়া উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের আর কোনো অফিস চালুর খবর পাওয়া যায়নি।

অফিস চালু করা নিয়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে তেমন কোনো প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি ছাত্রজনতার কাছ থেকে।

এ প্রসঙ্গে ক্ষমতাসীন দল বিএনপির পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী বলেন, আমিও ফেসবুকে দেখেছি তারা অফিস খুলেছেন। আমাদের করণীয় কী, সেটি জানতে বিষয়টি উপজেলা নেতৃবৃন্দের কাছে জানানো হবে।

গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক আকতার হোসাইন বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যার দায়ে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। দেশের আইন অনুযায়ী নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত তারা রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না।

তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী। যতক্ষণ না আওয়ামী লীগের বিচারের পর সরকারের কাছ থেকে রাজনীতি করার অনুমতি বা বৈধতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে সাংগঠনিক কার্যক্রম চালু করতে পারবে না। আমরা এটি মেনে নেব না।

এ বিষয়ে ব্যবস্থা নিতে এনসিপির দলীয় ফোরামে আলাপ করবেন বলে জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, কে কোথায় অফিস খুলেছে আমি দেখিনি। এ বিষয়ে আমি কিছু জানি না।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনে অপরাধ সংঘটিত করার দায়ে ২০২৫ সালের ১২ মে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

1

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

2

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

3

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

4

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

5

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

6

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

7

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

8

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্

9

কর্ণফুলী টানেল সড়কে ‘রাইড শো’, প্রাইভেট কারের ধাক্কায় আহত ২

10

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

11

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

12

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে শপিংমল, মার্কেট ও দোকান

13

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুল

14

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

15

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

18

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

19

আলীকদমে বাসের চাকা পাংচার, গাছের সঙ্গে ধাক্কা: হেলপার নিহত,

20