. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

চকরিয়া প্রতিনিধি

 চকরিয়ায় পানি আনতে গিয়ে সমবয়সী এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে প্রাণ হারিয়েছে ১০ বছরের শিশু তারেকুর রহমান তারেক। বন্ধুর ঘুষিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে চকরিয়া পৌরশহরের নামার চিরিঙ্গা এলাকার বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে। সে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা এলাকায় দাদার সঙ্গে পানের দোকানে সময় কাটাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান থেকে পানি আনতে বের হয় তারেক। বায়তুশ শরফ সড়কের একটি টিউবওয়েলে পানি নিতে গেলে সেখানে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তার কানের পাশে ও বুকে সজোরে ঘুষি মারে বলে স্থানীয়দের ভাষ্য।

ঘুষির পর তারেক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে চট্টগ্রাম নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় পৌঁছালে তারেকের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম ছিদ্দিকী মাসুম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

1

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

2

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

3

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

4

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

5

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

6

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

7

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

8

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

9

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

10

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

11

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

12

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

13

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

14

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

15

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

16

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

17

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

18

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল ব

19

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

20