. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে রুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার পর অবস্থা বেগতিক দেখে ওই গৃহবধূকে বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলেও প্রচার চালায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ শুক্রবার (৬ নভেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে স্থানীয় জনতার সহযোগিতায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

খুনের শিকার হওয়া গৃহবধূর নাম রুমা আক্তার (৩০)। তিনি ওই ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের বাহাদুর আলমের কন্যা এবং একই এলাকার মোহাম্মদ মানিকের স্ত্রী। তার ৮ বছরের সন্তান মো. লাবিব জানায়, তার মা রুমাকে তার বাবা মানিক বৃহস্পতিবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, রুমা আক্তারের সঙ্গে বিয়ের পর থেকে স্বামী মানিক প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। বাড়ি নির্মাণের কথা বলে এনজিও থেকে নেওয়া ৬০ হাজার টাকাও হাতিয়ে নেন তিনি। এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগেই ছিল তাদের সংসারে। এরইমাঝে রুমা আক্তারের আরেক খালাতো বোনকেও (নার্সে চাকরিরত) বিয়ে করে মানিক। শেষপর্যন্ত প্রথম স্ত্রী রুমা আক্তারকে পিটিয়ে হত্যা করেন স্বামী মানিক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, উপজেলার লক্ষ্যারচরে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ তার শরীরের বাইরে তেমন কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। তাই ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী স্বামী মানিককে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে মিয়ানমারে পাচারকালে ১০ টন সারসহ ৯ পাচারকারী গ

1

কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নে

2

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

3

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

4

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল ব

5

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

6

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

7

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

8

একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন

9

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

10

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দ

11

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

12

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

13

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

14

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

15

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

16

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

17

মাঝরাতে ছয় ছাপাখানায় শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

18

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

19

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

20