. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনে কক্সবাজার জেলার ৪ টি আসনে ২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল ২৯ ডিসেম্বর। আর এই শেষ দিন পর্যন্ত জেলার ৪ টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে বলে জানা গেছে।

# সংসদীয় আসন ২৯৪-কক্সবাজার-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, মো: সাইফুল ইসলাম (স্বতন্ত্র) মো: ছরওয়ার আলম কুতুবী ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) সালাহউদ্দিন আহমদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) মো: আবদুল কাদের (গণঅধিকার পরিষদ) আব্দুল্লাহ আল ফারুখ ( বাংলাদেশ জামায়াতে ইসলামী)

# সংসদীয় আসন ২৯৫ কক্সবাজার-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন।তারা হলেন, জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস) আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ) এ এইচ এম হামিদুর রহমান আযাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) মো: মাহমুদুল করিম (জাতীয় পার্টি) গোলাম মওলা ( স্বতন্ত্র)

#সংসদীয় আসন ২৯৬ কক্সবাজার-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন, আমিরুল ইসলাম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) লুৎফুর রহমান ( বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) জগদীশ বড়–য়া (বাংলাদেশ লেবার পার্টি) মো: ইলিয়াছ মিয়া ( স্বতন্ত্র) শহীদুল আলম বাহাদুর (বাংলাদশ জামায়াতে ইসলামী) নুরুল আবছার (আমজনতার দল)

#সংসদীয় আসন ২৯৭ কক্সবাজার -৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন, নুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) শাহজাহান চৌধুরী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) সাইফুদ্দিন খালেদ ( জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম) আব্দুল্লাহ আল আরফাত (লেবারেল ডেমোক্রেটিক পার্টি) নুর আহমদ আনোয়ারী (জামায়াতে ইসলামী বাংলাদেশ)

তবে ভোটের মাঠে সরব থাকলেও নির্বাচনে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া এনসিপি কক্সবাজারের কোনো আসনে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।

এদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও কক্সবাজার ৪ টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো: আব্দুল মান্নান জানান, জেলার ৪ টি আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল করেছেন। এ মনোনয়ন পত্রগুলো যাচাই বাছাই করা হবে কক্সবাজার ১ আসনের ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৩ টায়, কক্সবাজার ২ আসনের ২ জানুয়ারি বিকাল ৪ টায়, কক্সবাজার ৩ আসন শনিবার ৩ জানুয়ারি ২০২৬ সকাল ১১ টায়, কক্সবাজার ৪ আসন শনিবার ৩ জানুয়ারি ২০২৬ ইং দুপুর ১২ টায়।
কক্সবাজার জেলায় সুষ্ঠু সুন্দর উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এবং প্রচার প্রচারণা শুরু হবে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নির্দেশনা মেনে চলেন তাঁর জন্য জেলা প্রশাসক আহ্বান জানিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন অফিসাররা উপজেলা পর্যায়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোট কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা অবকাঠামো, বিদুৎ পর্যবেক্ষণ করা হয়েছে। সরকারের আচরণ বিধি মানার জন্য একটি নির্দেশনা দিয়েছে। জেলায় উপজেলা ভিত্তিক দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ যাঁরা প্রতিনিয়ত আচার বিধির বিষয় গুলো তদারকি করছে কোন ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনগামী জাহাজে কোস্টগার্ডের যৌথ অভিযান

1

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

4

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

5

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

6

রোহিঙ্গাদের ফুটবল ম্যাচ উপভোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা

7

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

8

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

9

তাসনিম জারার মনোনয়ন বাতিল

10

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

11

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

12

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

13

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

16

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

17

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

18

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

19

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

20