. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, হাঙর ও শাপলাপাতা মাছ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি 

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান চালিয়ে সেন্টমার্টিনের কাছে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ হতে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গত ২২ নভেম্বর বিকাল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ৫টি ট্রলিং জাল, ১টি আহরণ নিষিদ্ধ হাঙর ও ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২০ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ার পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।

পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল, কক্সবাজার এর উপস্থিতিতে আটককৃত বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সামুদ্রিক পরিবেশ ও বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

1

রামুর বাঁকখালী নদীতে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ প্রতিযো

2

একদিনে হামের উপসর্গে ঝরলো ১১ প্রাণ

3

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

4

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

5

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

6

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

7

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

8

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হ

9

কক্সবাজার পর্যটন কার্নিভাল উপলক্ষে কোনো গাছ কাটা হয়নি

10

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

11

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

12

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

13

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

14

দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

15

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

16

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন মো. আসাদুজ্জামান

17

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

18

গর্জনিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ

19

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

20