. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি

ডিসেম্বর মাস ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সারা বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। স্মাগলিং, একইসাথে অবৈধ ব্যক্তিবর্গ যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওদিকে যেতে না পারে এটা নিশ্চিত করা দায়িত্ব বিজিবির।

সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ জন্য সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা বা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দফতরে যান এবং কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।

সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

1

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

2

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

3

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

4

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

5

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

6

মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক

7

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

8

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

9

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

10

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

11

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

12

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুরের মামলা, এমপির জামাতা গ্রে

13

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

14

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

15

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

16

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

17

দাম বাড়ল এলপি গ্যাসের

18

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুল

19

রামুর বাঁকখালী নদীতে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ প্রতিযো

20