. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ১৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে এসব পরিবারের মধ্যে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা দুর্গম এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

১১ বিজিবি সূত্র জানায়, কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। পাহাড়ি ছড়া ও খাল উপচে পড়ায় অনেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দিনমজুর, নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্র পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েন। এ পরিস্থিতিতে ১৫০টি পরিবারের জন্য রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়।

খাদ্য সহায়তা পাওয়া পরিবারগুলো বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে জানায়, দুর্যোগের সময়ে এই সহযোগিতা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে করলো মহেশখা

1

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

2

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

5

কারচুপি ও হামলার অভিযোগ, প্রতিকার না পেলে ‘কঠিন সিদ্ধান্তের’

6

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

7

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

8

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

9

২ মামলায় কারাগারে এন. আলম

10

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মাসে ১৬৬ জন গ্রেপ্তার

13

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

14

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

15

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

16

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

17

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

18

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

19

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

20