. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো ও লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচি থেকে তাকে নিয়ে যায় পুলিশ।

জানা যায়, জেলা সদরের কোর্ট মসজিদের সামনের ময়দান থেকে তাকে পুলিশের ভ্যানে সদর মডেল থানায় নেওয়া হয়। এ সময় আরও কয়েকজন কর্মী-সমর্থক তার সঙ্গে ছিলেন।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো ও লোডশেডিংয়ের প্রতিবাদে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বিক্ষোভ করতে সেখানে জড়ো হন তারা। সদর মডেল থানার পুলিশ গিয়ে মাহাদীকে প্রথমে সঙ্গে যেতে অনুরোধ করে।

তিনি অনীহা প্রকাশ করলে তাকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে থানায় নেওয়ার সময় সদর মডেল থানার ওসি জাহিদুর রহমানকে সাংবাদিকদের আকস্মিক প্রশ্নের জবাবে বলতে শোনা যায়, নিরাপত্তার জন্য মাহাদীকে হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহদী হাসান সেখানে যান। এসময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’-এমন বক্তব্য দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই জামিনে মুক্তি পান মাহদী হাসান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

1

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

2

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

3

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

4

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

5

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

6

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

7

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

8

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

9

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

12

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

15

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

16

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

17

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

18

রাতের আঁধারে চিংড়ি ঘেরের বিরোধে প্রাণ গেল মঞ্জুর আলমের

19

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

20