. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় যে কোনো ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এ আদেশ অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন‍্য টোল মুক্ত থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগে তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।

সালাহউদ্দিন আরও জানান, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

2

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

3

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

4

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

8

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

9

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

10

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

11

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

12

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

13

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

14

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

15

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

16

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

18

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

19

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

20