. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের কারণে’ হামলার দাবি

ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাঁকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ এবং মারধর করেছেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাইয়ের আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ছাত্রলীগের পরিচয় দিয়ে বাঁধনের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে সঙ্গে থাকা তাঁর ভাই তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধনকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। তাঁর মুখে আঘাতের চিহ্ন ও লালচে ভাবও দেখা যায়।

লাইভে বাঁধন বলেন, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। তাঁর শরীরে পানি ও কোক ছোড়া হয়, ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর ভাইয়ের ছোট শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান বাঁধন।

বাঁধন আরও বলেন, তাঁকে ‘জুলাই যোদ্ধা’ বলা হয়েছে। তিনি জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন বলেও জানান। তাঁর ভাষ্য, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক বলে পরিচয় দেন এবং তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। পরে এসব ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও আপলোড করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন।

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গেছেন এই অভিনেত্রী। তবে এ ঘটনায় তাঁর শারীরিক অবস্থা ও পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

1

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

2

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

3

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

4

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

5

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

6

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

7

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

8

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

9

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

10

খারাংখালী সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

11

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

12

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

13

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

14

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদ

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

17

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

18

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

19

দাম বাড়ল এলপি গ্যাসের

20