. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট।

সেখানে প্রথম দিনেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান।

দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে।
এদিকে একই দিনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গেও বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
নিউইয়র্কে অবস্থানকালে পেজেশকিয়ান আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও বিভিন্ন বৈশ্বিক ইস্যু আলোচনায় আসছে।

সূত্র: আইআরএনএ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

1

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

2

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

3

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

4

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

5

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

6

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

7

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

8

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

9

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

10

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

11

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

12

আলীকদমে পাহাড়ধস-বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেল রেড ক্রিসে

13

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

14

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

15

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বিকেএসপিতে, ফিরলেন নিথর দেহে

16

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারে নৌবাহ

17

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

18

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

19

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

20