. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা’র (ওআইসি) ২৩তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচএসএম হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বৈঠকে বক্তব্য দেয়ার সময় ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর স্বার্থ ও কল্যাণ সাধনে দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার সংস্থা হিসেবে ওআইসি’র গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বিদায়ী মহাসচিবের অবদানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, নতুন মহাসচিব পূর্ববর্তী মেয়াদে অর্জিত ইতিবাচক প্রাতিষ্ঠানিক অগ্রগতির ধারা অব্যাহত রাখবেন।

ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের (two-state solution) ভিত্তিতে একটি ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্বহাল করেন; যার আওতায় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে।

পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গাম্বিয়াকে সহায়তা করার লক্ষ্যে গঠিত স্বেচ্ছাধীন ট্রাস্ট ফান্ডে অবদান রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া এই মামলাটি পরিচালনা করছে। এছাড়া, তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্যও সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনে সমর্থন প্রদানের জন্য তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

3

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

4

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

5

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

6

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মা

7

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

8

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

9

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

10

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

11

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

12

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

13

কক্সবাজার পৌর এবি পার্টির বিক্ষোভ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফ

14

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

17

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

18

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

19

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

20