. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, যেদিন রূপ নিতে পারে ঘুর্ণিঝড়ে

দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নে পরিণত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, ঘনীভূত হয়ে এটি আগামী সোমবারের (২৬ অক্টোবর) মধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ঝড়ের মূল লক্ষ্য ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল হলেও এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকা এই আবহাওয়া ব্যবস্থাটি দ্রুত শক্তি সঞ্চয় করছে। নিয়ম অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি এই ঝড়ের নাম হবে ‘অর্ণব’। তবে আরব সাগরে থাকা অপর লঘুচাপটি যদি এর আগেই ঘনীভূত হয়ে ঝড়ে রূপ নেয়, তবে ‘অর্ণব’ নামটি সেখানেই যুক্ত হবে। ‘অর্ণব’ নামটি বাংলাদেশের প্রস্তাবিত, যার অর্থ ‘সমুদ্র’।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঝড়ের রূপ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা কিছুটা কম হলেও অন্ধ্রপ্রদেশের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা প্রবল। তবুও উপকূলীয় এলাকাগুলোতে এর প্রভাব পড়ার ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এর পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগেও গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির অবনতি এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ অনুমোদিত বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) আওতাভুক্ত ১৩টি দেশ পর্যায়ক্রমে বঙ্গোপসাগর ও আরব সাগরের ঝড়ের নাম দিয়ে থাকে। সমুদ্রের দুটি ভিন্ন স্থানে একই সঙ্গে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হলে যাতে সহজেই শনাক্ত করা যায়, সে কারণেই এই নামকরণের নিয়ম চালু রয়েছে। 'অর্ণব'-এর পরবর্তী ঝড়ের নামটি দেওয়া রয়েছে ভারতের, যার নাম ‘মুরাসু’ (যার অর্থ ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কা)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

1

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন শুরু আজ, ফি কত

2

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

3

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

4

গর্জনিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ

5

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

6

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দান

7

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

8

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

9

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

10

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

11

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

12

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

13

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

14

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬

15

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

16

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

17

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

18

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

19

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারে নৌবাহ

20