. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

‘আপনার নিজের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সামনে মিয়ানমারে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।

শুক্রবার (৩১ জুলাই) উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তাঁরা। প্ল্যাকার্ডে লেখা ছিল, “You have your home! We miss our home!” অর্থাৎ, ‘আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করি।’

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করা এসব রোহিঙ্গার অনেকেই নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন।

রোহিঙ্গা নেতাদের ভাষ্য, বছরের পর বছর শরণার্থীশিবিরে বসবাসের কারণে তাঁদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে। মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান তাঁরা।

তাঁদের দাবি, নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের জন্য উখিয়া সফর করেন। তাঁর সফরকে কেন্দ্র করে রোহিঙ্গাদের এ প্রত্যাবাসনের দাবি নতুন করে সামনে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

1

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

2

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

3

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

4

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

5

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

6

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

7

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

10

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

11

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

12

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

13

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

15

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

18

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

19

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

20