. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

সমুদ্র বিকেল তিল ধারনের ঠাঁই নেই। মানুষ আর মানুষ। ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে সমুদ্র যেনো জন সমুদ্র।ঈদের ২য় দিন সৈকতের সব-কটি পয়েন্টে মানুষের ভীড় লেগে আছে

এবারের ঈদে টানা ১ সপ্তাহের ছুটি।ফলে সব পথ যেনো মিশেছে কক্সবাজার সৈকতে। প্রিয়জনের সাথে প্রিয় কিছু মুহুর্ত কাটাতে দেশের নানা প্রান্তের মানুষ এসেছে সৈকত নগরীতে।

ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক হোসেন নিলয় বলেন, “ঈদের ছুটি কাটাতে চলে এলাম কক্সবাজার। সমুদ্রের রুপ বৈচিত্র দেখে সময়টা ভালোই কাটছে।

গাজীপুর থেকে কনিকা আক্তার জানান,নির্বাচন, তার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে গেলো দুই ঈদে কোথাও বেড়ানো হয়নি, তাই এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় চলে এলাম ঈদের ছুটিতে কক্সবাজার।

হোটেল-মোটেল-রিসোর্ট সহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোন রুম খালি নেই। ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে বলে জানান হোটেল মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

তিনি বলেন, ‘ ঈদ উপলক্ষে পর্যটকের চাপ বেড়েছে, প্রায় সব হোটেলেই পর্যটকেরা আছেন।আমরা সব হোটেলকে নির্দেশনা দিয়েছি যেন পর্যটকদের হয়রানি করা না হয় এবং নায্যমূল্য রাখা হয়।’

পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক তৎপরতা দেখা গেছে পর্যটন স্পটগুলোতে। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, ‘ পর্যটকেরা এই শহরের অতিথি, নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোন সেবায় জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

1

সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

4

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

5

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

6

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

7

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

8

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

9

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

‘মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ৭ নভেম্বরের চেতনা নিয়েও আলোচন

12

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

15

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

16

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

17

পদত্যাগ করেছেন আইজিপি

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ

20