. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কক্সবাজার শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখার স্বার্থে শহরের ভেতরের ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

১৯ আগস্ট সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা প্রাঙ্গণে আমরা কক্সবাজারবাসি নাগরিক সংগঠন আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

আমরা কক্সবাজারবাসি সংগঠনের শহর কমিটির সভাপতি মমতাজ সফিনা আজিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাতের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সভাপতি জাফর আলম দিদার, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান এবং ‘আমরা কক্সবাজারবাসী’-এর জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।

আমরা কক্সবাজারবাসি সংগঠন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, অপরিকল্পিতভাবে শহরের ভেতরে ময়লা ফেলার কারণে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে এই ডাম্পিং স্টেশন আবাসিক এলাকা ও শহর থেকে দূরে স্থানান্তরের জোর দাবি জানান ।

এতে ​বক্তব্য রাখেন ‘আমরা কক্সবাজারবাসী’-এর সহসভাপতি মাহবুবুর রহমান ও মিজানুর রহমান চৌধুরী, শহর কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সামাজিক সংগঠন ছায়ানীড়ের সভাপতি কল্লোল দে, ‘আমরা কক্সবাজারবাসী’-এর সহসভাপতি জাহেদুল ইসলাম রিটন, চেম্বার অব কমার্সের পরিচালক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফারুক আজম, সংগঠক মাহবুবুর রহমান সোহেল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোবায়দা আকতার, সহসভাপতি শামিম আকতার শিমু, সাংবাদিক শফিকুর রহমান, শহর কমিটির মো. শওকত আজম, সংগঠক রোজি চৌধুরী, শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ, নুরুল আমিন দুদু, মো. সোহেল, দেলোয়ার হোসেন মামুন ও আব্দুল মালেকসহ অন্যান্যরা।

​মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধিদলের মাধ্যমে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

2

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

3

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

4

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

9

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

10

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

11

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

12

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

13

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

14

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

15

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনেই জোর দিচ্ছে সরকার: অর্থম

16

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

17

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

18

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

19

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

20