. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

টেকনাফ প্রতিনিধি

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মায়ানমারের নাগরিকসহ মোট ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, একই এলাকার পৃথক আরেকটি অভিযানে শনিবার দিবাগত রাত ২টার দিকে মায়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় ৭ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা মালামাল এবং পাচার কাজে ব্যবহৃত দুটি বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

1

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

2

কক্সবাজারে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

3

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

4

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

5

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

6

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

11

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

12

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

13

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

14

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

15

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

16

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

17

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

18

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

19

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

20