. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

পেকুয়ায় আপেল মিয়া (৩৪) নামের এক লবণ চাষিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার উজানটিয়া ইউপির গোদারপাড়া জানিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আপেল মিয়া একই এলাকার নেজাম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন লবন চাষী। এ ঘটনায় পেকুয়া থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

এজাহার সূত্রে জানা গেছে, আপেল মিয়া একজন লবণ চাষি। সে মানুষের কাছ থেকে জমি বর্গা নিয়ে লবণ চাষ করে। ঘটনার দিন সকালে আপেল মিয়ার বর্গা জমিতে আবু সালেহ নামের এক ব্যক্তি এসে জমিটি তার দাবী করে। এবং জমিতে লবণ চাষের কাজ শুরু করে। খবর পেয়ে দ্রুত জমিতে এসে কাজ করতে বারণ করেন তাকে।এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি হয়। আপেল মিয়া বিষয়টি তৎক্ষনাৎ ফোন দিয়ে জমির মুল মালিককে অবগত করতে চাইলে আবু সালেহ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে বাম হাতে কোপ দেয় আপেল মিয়াকে। এসময় তার হাতে গুরুতর জখম হলে মাটিতে লুটিয়ে পড়ে সে । পরে আশেপাশের লবণ চাষিরা এগিয়ে আসলে আবু ছালেহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা
হত্যার উদ্দেশ্যে আপেল মিয়াকে আঘাত করেছে। এবং হামলাকারী পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম
বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতর

1

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

2

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

3

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

4

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

9

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

10

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

11

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

12

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

13

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

14

ডাকাতির প্রস্তুতিকালে রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশি

15

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

16

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

17

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

18

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

19

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

20