. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

টেকনাফ প্রতিনিধি:

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার নথি অনুযায়ী, জাফর আহমদের বিরুদ্ধে দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। একই মামলায় ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও করা হয়।

আদালতে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।

মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় করা হয়। এর আগে চলতি বছরের ৫ মে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

রায়ের বিষয়ে জাফর আহমদের পরিবারের পক্ষ থেকে তাঁর সেজ ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া বলেন, তাঁর বাবা নির্দোষ। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান শাহাজান মিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

1

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

2

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

3

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

4

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

5

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

8

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

9

কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যা

10

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

11

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

12

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ

13

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

14

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

15

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

16

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

17

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

18

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

19

টেকনাফে এসিল্যান্ড ও কানুনগো নেই, ব্যাহত ভূমিসেবা

20