. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

মহেশখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য মহেশখালী সফরকে ঘিরে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামীকাল রোববার (৯ আগস্ট) দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর সফর নির্বিঘ্ন করতে শনিবার সকাল থেকেই ভেন্যু ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার সকালে মাতারবাড়ির নির্ধারিত ভেন্যু ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পরিদর্শনকালে তাঁরা মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেন্যু প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মহেশখালী সফর এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

1

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

2

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

3

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত

4

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

5

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

6

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

7

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

8

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

9

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

10

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

11

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

12

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

13

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

16

তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা

17

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

18

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

19

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

20