. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ভবন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে খুটাখালী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন লাল মুহিদ (৩৩) ও মোহাম্মদ ওসমান (১৮)। লাল মুহিদ খুটাখালী মধ্যম গর্জনতলী ৪ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে এবং ওসমান একই এলাকার আলির জোহারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলানা মমতাজের নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে প্রথমে ওসমান ভবন থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মিস্ত্রি লাল মুহিদকেও উদ্ধার করা হয়। তাঁদের দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের উচ্চক্ষমতার লাইনের খুব কাছেই ভবন নির্মাণ করা হচ্ছিল। ঝুঁকির কারণে শ্রমিকেরা কাজ করতে অনীহা প্রকাশ করলেও কাজ শেষ না হলে পারিশ্রমিক দেওয়া হবে না—এমন চাপের মুখে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

1

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

2

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

3

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

4

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

5

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

6

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

7

হ্নীলার মৌলভীবাজার সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৮ বছরের

8

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

9

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

10

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

11

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

12

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

13

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

14

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

15

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

16

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

17

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

18

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

19

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

20