. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি  উদ্ধার করে চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কেউ যুবকের মরদেহ ছড়ার পানিতে ফেলে দিয়ে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

3

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

4

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

5

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

6

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

9

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

10

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

11

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

14

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

15

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

16

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

17

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

18

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

19

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

20