. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

বান্দরবান প্রতিনিধি:

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মিয়ানমারের এক নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপি গেইটসংলগ্ন সড়কে চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে বিভিন্ন প্রকার বাংলাদেশি চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের মংডু জেলার আয়ে জান তুনের ছেলে নে জাও (৩৮) এবং কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বাইশফাঁড়ী এলাকার বাসিন্দা কালাইয়া তংচংগ্যার ছেলে ছৈপুচিং তংচংগ্যা (২০)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত সিএনজি ও অন্যান্য চোরাচালানি মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

1

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

2

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

3

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

4

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

5

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

6

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

9

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

10

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

11

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

12

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

13

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

14

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

15

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

16

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎ

19

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

20