. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়া প্রতিনিধি

খাল, চর ও স্লুইসগেট দখল করে বাঁধ দিয়ে মাছ চাষের সুযোগ আর থাকবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পানি চলাচলে বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নবগঠিত মাতামুহুরি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক এলাকায় পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। এই পরিস্থিতির পেছনে খাল ও চর দখল করে বাঁধ নির্মাণ এবং অপরিকল্পিতভাবে মাছ চাষকেও দায়ী করেন তিনি।

তিনি বলেন, “খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর হবে না। পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সালাহউদ্দিন আহমদ বলেন, স্থায়ীভাবে বন্যা পরিস্থিতির উন্নয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত স্লুইসগেট সংস্কার এবং পানি নিষ্কাশনের পথ সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, কৃষক ও লবণচাষিদের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত মেরামত ও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাতামুহুরি উপজেলা বিএনপির সহসভাপতি মরহুম মিজবাহ উদ্দীন চৌধুরী (বেলাল মিয়া)-এর কবর জিয়ারত করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

1

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

2

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

3

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

4

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

5

উখিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে এমপি শাহজাহান চৌ

6

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

7

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

8

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

9

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

10

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

11

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি

12

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

13

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

14

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

15

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

16

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

17

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

18

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

19

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

20