. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি ছড়া থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকালে কলাতলীর মেম্বারঘাটা সংলগ্ন ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৯টার দিকে এক নারী ছড়ার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সায়েদ বিন হোসেন বলেন, নিহতের পরনে একটি লুঙ্গি ছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্নও দেখা গেছে।

পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

1

টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

2

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

3

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

4

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

5

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

6

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

7

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

8

রামু বিআরডিবি কার্যালয় পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

9

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

10

কুমিল্লায় থানার দরজা ভেঙে ভুয়া স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কি

11

শেষ হলো কনফ্লিক্ট সেন্সিটিভ রিপোর্টিং ইন ডিসপ্লেইসেন্ট কনটেক

12

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

13

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

14

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

15

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

16

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

17

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

18

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

19

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুর

20