. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারে পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তির নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী এক প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সাইদুল আরেফিন মিরাজ প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে প্রতারণামূলকভাবে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারী বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রায় ১৮ দিন তাকে কক্সবাজার শহরের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

1

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্ট

2

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

3

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

4

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

5

হোয়াইক্যংয়ে ২ লাখ ইয়াবাসহ একজন আটক

6

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

7

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

8

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মাসিক সমন্বয় সভা

9

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

10

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

11

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

12

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

13

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৩৯ হাজার টাকার সার জব্দ করেছে বিজি

14

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

15

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

16

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

17

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

18

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

19

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

20