. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিসি) আয়োজিত ইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ১৬টি ব্যাংক দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার (২২ জানুয়ারি) সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স কক্সবাজারের উপদেষ্টা ও ইসলামী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক বোরহান উদ্দিন খান। এ সময় তিনি বলেন, ব্যাংকারদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এমন আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স কক্সবাজারের সভাপতি ও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, ব্যাংকারদের জন্য এটি প্রথম আন্তঃব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট। কর্মব্যস্ততার বাইরে এসে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আয়োজন।

টুর্নামেন্ট শুরুর আগে ব্যাংকের কর্মকর্তারা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ সম্পাদক ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক সায়েম উদ্দিন জানান, ভবিষ্যতেও এমন খেলাধুলাভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে ইউনিয়ন ব্যাংক পিএলসি। ৬ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক ৮৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ইউনিয়ন ব্যাংক সহজ জয় পায়।

ম্যাচে ৫০ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা মো. মোরশেদুল আলম। টুর্নামেন্টে স্কোরারের দায়িত্ব পালন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল হক। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট দিদারুল আলম রাজীব ও ফরিদ উদ্দিন।

টুর্নামেন্টের আহ্বায়ক মুহাম্মদ তানভীর মোকাম্মেল ও সদস্য সচিব হাসান মাহমুদ চৌধুরী জানান, ব্যাংকারদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

1

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

2

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

3

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

4

কক্সবাজার সিটি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠিত

5

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

6

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

7

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

8

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

9

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

10

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

11

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

12

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

13

কারচুপি ও হামলার অভিযোগ, প্রতিকার না পেলে ‘কঠিন সিদ্ধান্তের’

14

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

15

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

16

পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ

17

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

18

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

19

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

20