. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

উখিয়ায় ৬৪ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী রিজভীর ঘের নামক স্থান দিয়ে মায়ানমার হতে ২ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ২টি পলিব্যাগ রিজভীর ঘেরের নিকট ফেলে রেখে দ্রুত পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে পলিব্যাগের ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী ১০ কাট আনুমানিক ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

1

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

2

“মানবতার মুক্তির বার্তা দিতে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আস

3

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

4

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

7

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

8

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

9

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

10

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

11

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

12

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

13

কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না: চট্টগ্

14

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

15

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

16

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

17

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

18

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

19

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

20