. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যেই নিজের সামাজিক ও রাজনৈতিক আবির্ভাব বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্য জোটের উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী (কক্সবাজার-০৪) নুর আহমেদ আনোয়ারী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উখিয়া উপজেলাধীন রাজা পালং ইউনিয়নস্থ ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুর আহমেদ আনোয়ারী বলেন, এই এলাকার সাধারণ মানুষ গত সতের মাস ধরে জুলুম, অবহেলা ও বঞ্চনার শিকার। বহু নিরপরাধ মানুষ আজ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির শিকার হচ্ছেন। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতেই আমার এই পথচলা।

তিনি আরও বলেন, আমি কোনো প্রতিশোধের রাজনীতি করতে আসিনি। আমার লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের সুশাসন নিশ্চিত করা এবং নিরপরাধ মানুষের অধিকার রক্ষা করা। মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা কখনোই ইনসাফের পথ হতে পারে না।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক বিরোধের কারণে বিভিন্ন সময়ে অনেক মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছেন। এতে করে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এই সংকট থেকে উত্তরণে তারা কার্যকর ও ন্যায়ভিত্তিক উদ্যোগ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নুর আহমেদ আনোয়ারী বলেন, ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া সমাজে প্রকৃত শান্তি আসবে না। আল্লাহর ওপর ভরসা রেখে মজলুম মানুষের পাশে থেকেই আমি সামনে এগিয়ে যেতে চাই। একটি মহল ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাস্তবে এটি একটি নতুন ধরনের চাঁদাবাজির ফাঁদ। গরিব ও অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করার কথা বলে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়। এই ধরনের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মৌলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, জামায়াত নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এবি পার্টির সভাপতি সৈয়দ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

1

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

2

তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

3

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক, কর্মসূচি চূড়ান্ত হবে ৩ আগ

4

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

5

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

6

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

7

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

8

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

9

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

10

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

13

শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৮৭৮ শিক্ষার্থ

14

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

15

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

16

পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, এনসিটিবি কর্মকর্তাকে খা

17

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

18

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

19

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

20