. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে স্বস্তির টিকিট

ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। পর্যটন নগরী কক্সবাজার থেকেও শুরু হয়েছে ঘরমুখো মানুষের এই যাত্রা।

এবারের ঈদে কক্সবাজার রুটে কোনো বিশেষ ট্রেন চালু না হলেও নিয়মিত ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। সময়সূচী অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’। রাত পৌনে ৮টায় ঢাকা অভিমুখে রওনা হয় ‘পর্যটক এক্সপ্রেস’। চট্টগ্রামগামী যাত্রীদের জন্য সকাল ১০টায় ‘প্রবাল এক্সপ্রেস’ এবং রাত ৮টায় ‘সৈকত এক্সপ্রেস’ স্টেশন ছাড়ে।

টিকিট পাওয়া নিয়ে শুরুতে কিছুটা উদ্বেগ থাকলেও কক্সবাজার রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পর্যাপ্ত টিকিট মজুদ রয়েছে। ফলে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারছেন।

মঙ্গলবার দুপুরে স্টেশন ঘুরে দেখা যায়, অপেক্ষমাণ যাত্রীদের চোখেমুখে বাড়ি ফেরার আনন্দ। কেউ পরিবার নিয়ে, কেউ একা—সবাই ছুটছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে।

যাত্রী ইয়াসমিন আক্তার জানান, স্বামীর চাকরির সুবাদে কক্সবাজারে থাকেন তিনি। এবার প্রথমবারের মতো পরিবারসহ ট্রেনে করে ঢাকা যাচ্ছেন, সেখান থেকে যাবেন গাজীপুরে। তাঁর ভাষায়, ঈদে বাড়ি ফেরার আনন্দ সব সময়ই আলাদা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

1

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

2

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

3

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

4

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

5

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্ট

6

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

7

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

8

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৬২৬ ভোটে এগি

9

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

10

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

11

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

12

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

15

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

16

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

ভোগান্তির অবসান, আলোর মুখে পেকুয়ার নোয়াখালী সেতু

19

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ

20