. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ্ড

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার মামলায় আবুল কালাম নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আবুল মনসুর চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় নিজ বাড়ির উঠানে রাশেদা বেগম ও তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌসকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক বাদী হয়ে আবুল কালাম, আবু তাহের, হামিদা বেগম ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম কুতুব উদ্দিন বলেন, তদন্তের সময় প্রধান আসামি আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হলেও বাদী এতে নারাজি দেন। পরে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধিকতর তদন্ত করে পুনরায় অভিযোগপত্র দাখিল করে।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ২৩ জন এবং আসামিপক্ষের ২ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ, জব্দ করা আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন ও মামলার অন্যান্য নথি পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন।

রায়ে আদালত বলেন, আসামি ও নিহত ব্যক্তিরা পরস্পরের আত্মীয়। এরপরও নিজ বাড়ির উঠানে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করে। অপরাধের গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় আদালত আবুল কালামকে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার পর মামলার বাদী ও নিহত রাশেদা বেগমের স্বামী আজিজুল হক সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ সাড়ে পাঁচ বছরের আইনি লড়াই শেষে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। দ্রুত রায় কার্যকর করে স্ত্রী ও মেয়ের হত্যার বিচার সম্পন্ন হবে—এটাই তাঁর প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

1

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস

2

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

3

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

4

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

5

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

6

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

7

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

8

মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা ম

9

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

10

ভোগান্তির অবসান, আলোর মুখে পেকুয়ার নোয়াখালী সেতু

11

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

12

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

13

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

14

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

15

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

16

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

17

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

18

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

19

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

20