. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের আহ্বান

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক জনসমাগমপূর্ণ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদে মাগরিব দক্ষিণ মেহেরঘোনা এলাকায় আয়োজিত এ পথসভায় বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই টেকসই উন্নয়ন সম্ভব। রাষ্ট্র পরিচালনায় সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। তিনি বলেন, দুর্নীতি ও অনিয়ম দেশের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করছে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে সচেতন হয়ে দায়িত্বশীল নেতৃত্বের পক্ষে অবস্থান নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়নের জুলাই যোদ্ধা এডভোকেট এস কে ফারুকী, এনসিপি ঈদগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক রহিম চৌধুরী এবং অধ্যাপক মো. হাকিম আলী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সুশাসনের সংকট এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল ও সাংবাদিক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিন বাহার। এ সময় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সেনাগীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়নের সভাপতি আলী হোসাইন জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আট

1

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

2

পবিত্র শবে বরাত আজ

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

5

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

6

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

7

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

8

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

9

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

10

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

11

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

12

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

13

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

14

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

15

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

16

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

17

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

18

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

19

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দ

20