. .
কক্সবাজার সদর মডেল থানার একটি ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. রুবেল (২৫)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-১৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত রুবেল কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর হালিমা পাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।
মন্তব্য করুন