. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

রেকর্ড গড়াকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন লামিন ইয়ামাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বিস্ময় বালক হিসেবে আসা এই তারকা আরো এক নতুন নজির স্থাপন করলেন বার্সেলোনার এই উইঙ্গার।

২০ বছর পূর্ণ হওয়ার আগেই ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল অবদান রাখার রেকর্ড এখন এই স্প্যানিশ তরুণের দখলে।

চ্যাম্পিয়নস লিগের লিগ ফেজের প্রথম ম্যাচে ফেয়েনুর্দের বিপক্ষে ৫-১ ব্যবধানের উড়ন্ত জয় পেয়েছে বার্সেলোনা। দলের হয়ে এক দর্শনীয় ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করান ১৯ বছর বয়সী এই বিস্ময় বালক।

ফুটবল পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান ‘অপটা জো’-এর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের মোট গোল অবদান এখন ২১টি (১১টি গোল ও ১০টি অ্যাসিস্ট)।

এর মাধ্যমে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ২০ বছর বয়সের আগের রেকর্ড (২০টি গোল অবদান) ভেঙে নতুন ইতিহাস গড়েন।
ম্যাচে শুধু গোলের ইতিহাসেই সীমাবদ্ধ ছিলেন না ইয়ামাল। ম্যাচের ৭১তম মিনিটে রাফিনিয়া মাঠ ছাড়লে তার হাতে ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। এর মাধ্যমে বার্সেলোনার ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়কের দায়িত্ব পালনের বিরল কীর্তিও নিজের নামে লেখান এই তরুণ ফরোয়ার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

1

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

2

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

3

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

4

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

5

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

6

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

7

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

8

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

9

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

10

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

11

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

12

রামুতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

13

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

14

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

15

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

16

উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

17

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

18

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

19

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

20