. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

অবিশ্বাস্য! এক অসাধারণ ইতিহাস গড়লো বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে প্রথমবারের মতো টেস্ট জয় পেলো টাইগাররা। সেই হিসেবে এই জয় বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ঐতিহাসিক। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জয়। অথচ ডারউইন টেস্টের শুরুতে হয়তো কোনো দর্শক এমনটাই ভাবেনি।

ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই। তবে একদিন বাকি থাকতেই ৯ উইকেটে জয় তুলে নিলো টাইগাররা। এর ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। 

৬৭ রানে পিছিয়ে থেকে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উইকেট তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস।

সুযোগ পেয়েও অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি এই ব্যাটার। মিরাজের ঘূর্ণিতে ৩০ রানে সাজঘরে ফেরেন ক্যারি। উইকেটে টিকে থাকতে পারেননি ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন মাত্র ৫ রানে। এরপর আবারও মিরাজের আঘাত। এবার তার শিকার ৮ রান করা কামিন্স। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ক্যামেরন গ্রিন। তাকে বোল্ড করেন হাসান মাহমুদ।

শেষ পর্যন্ত ২৮৪ রানে অস্ট্রেলিয়া থামলে ৫৭ রানের লক্ষ্য দাঁড়ায় টাইগারদের সামনে। জবাবে শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। ১৪ ওভারে ওয়েবস্টারের বলে কাট শটে চার মেরে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন মুমিনুল। চার দিনজুড়ে প্রতিটি বিভাগেই স্বাগতিকদের টেক্কা দিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নেওয়া মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে বলেছেন, এই জয় সত্যিই গর্বের মুহূর্ত। এখানে আমাদের যারা সমর্থন করতে এসেছেন, তাদের ধন্যবাদ। তারা বিশ্বাস করেছিলেন যে আমরা ম্যাচটি জিততে পারি। আর সেই বিশ্বাস থেকেই আমরা জয় পেয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

1

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

4

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

5

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

6

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

7

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

8

গাজা পরিকল্পনায় মতবিরোধ ট্রাম্প-নেতানিয়াহু

9

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

10

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

13

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

14

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

15

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

16

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

17

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

18

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

19

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

20