. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্ত পুলিশ সুপার

আহমদ বিলাল খান,  রাঙামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার বলেন, এ জেলায় সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের ভিত্তিতে মিলেমিশে বসবাস করে আসছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের কাঠালতলী গোডাউন সংলগ্ন মাঠ প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পার্বত্য জেলার শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। তাঁর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগগুলো এই সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন ও নার্সিং ইনস্টিটিউটের আহ্বায়ক মোঃ হাবীব আজম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীত শুধু একটি ঋতু নয়, এটি অসহায় মানুষের জন্য কঠিন বাস্তবতা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা।
তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের পাশে দাঁড়ালে সমাজ আরও মানবিক হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু দয়াল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাবুল আলী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কাঠালতলী মৈত্রী বিহারের সভাপতি বাবু পুর্নেন্দু বিকাশ চাকমা, বিশিষ্ট সমাজসেবক মোঃ মাইনুদ্দিন, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক জাভেদ সিদ্দিক, বনরূপা ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোঃ বেলাল এবং কাঠালতলী দুর্গা মাতৃ মন্দিরের দুর্গা উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু পুলক শীল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওমর মোরশেদ।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

1

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

4

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

5

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

6

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

7

পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

8

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

9

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

10

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

11

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

12

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুর

13

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

14

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

15

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

16

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

17

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

18

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

19

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

20