. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলায় কৃষকদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আলীকদমের পানবাজার জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেনিন চাকমা, বান্দরবানের বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিঠন দেবনাথ, আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী কৃষকেরা।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম রিমন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন ইউনিয়নে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে ১২২টি ফলজ ও ৫০টি বনজসহ মোট ১৭২টি চারা দেওয়া হচ্ছে। পাশাপাশি চারা রোপণ ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় সার ও কীটনাশকও সরবরাহ করা হচ্ছে।

তিনি কৃষকদের সঠিক নিয়মে চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি জানান, চারা রোপণের ১০ থেকে ১৫ দিনের মধ্যে উদ্যানতত্ত্ব বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে গাছগুলোর অবস্থা তদারকি করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

1

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

2

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

3

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

4

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

5

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

6

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

7

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

8

পেকুয়ায় বন্যা পরিস্থিতি: যেখানে শুকাচ্ছে, সেখানেই ক্ষতচিহ্

9

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

10

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

11

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্

12

চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

13

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

রামুতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

18

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

19

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

20