. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ রেজা

‎বান্দরবান প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরির সমর্থনে আলীকদমে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় আলীকদম উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরির সমর্থনে গণসংযোগ-পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
‎মিছিলটি চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের প্রদান সড়কে গিয়ে পথসভার সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
‎পথ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান,  বান্দরবান জেলার জাসাস কমিটির সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী। এছাড়াও বান্দরবান জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ বিন ওমর ,বান্দরবান ছাত্রদলের সদস্য সচিব শহিদুল হক, আলীকদম উপজেলা  বিএনপির সিঃ যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভুট্টো,আলীকদম উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিয়া ইউনুস মিয়া, আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, আলীকদম উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও ২নং চৈক্ষ্যং ইউপি জয়নাল আবেদীন,উপজেলা যুবদলের আহব্বায়ক ইলিয়াস মিয়াসহ আলীকদম উপজেলার বিএনপি'র জাবেদ রেজা গ্রুপ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎সমাবেশে জাবেদ রেজা বলেন, “পাহাড়ি জনপদের শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।” সবার আগে বাংলাদেশ বিনির্মাণ ও তারেক রহমান কে প্রধান মন্ত্রী নির্বাচিত করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের ভোটেই পরিবর্তন সম্ভব।
‎অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

1

দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা আটক

2

কক্সবাজার আসছেন তারেক রহমান

3

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

4

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

5

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

6

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

7

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

8

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

9

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

10

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

11

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

12

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

13

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

14

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

15

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

16

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

17

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

18

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

19

কক্সবাজার সিটি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠিত

20