. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় মহিলা দলের সমাবেশে সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবেনা। বিএনপি এমন একটি সংসদ বির্নিমান করতে চায়, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।

তিনি আজ মংগলবার দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি এমন একটা সংসদ চায় যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবেনা। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে, সেই সংসদে বিরোধীতা থাকবে। এমন সংসদ করে পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চায় বিএনপি।

তিনি আরো বলেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। এ নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয় এবারের নির্বাচন হবে শহীদের রক্তের উপর দাড়িয়ে আমরা যে প্রস্তুতি গ্রহন করেছি সেটা বাস্তবায়নের নির্বাচন, সুতারং আমরা মনে করি এ নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন জাতির বাক বদলে দিবে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

1

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

2

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

3

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

4

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

5

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

6

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

7

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

8

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

9

শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘ

10

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

11

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

12

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

13

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

14

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

15

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

16

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

17

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

18

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

19

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

20