. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

ঋতুপরিক্রমায় এখন হেমন্তকাল। শীতকাল আসতে আরও মাসখানেক সময় বাকি থাকলেও উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দিনের বেলা রোদের প্রখরতা তীব্র থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের অনুভূতি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বইতে থাকে হিমেল হাওয়া। রাত যত গভীর হয়, শীতের অনুভূতি তত বাড়তে থাকে। এই শীতের আমেজ থাকে সূর্যোদয় পর্যন্ত। তবে বেলা ওঠার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে দিনের তাপমাত্রা এবং দিনভর থাকে সূর্যের প্রখর রোদ। এভাবেই হেমন্তের দিনগুলো পার করছে প্রকৃতি।


বেলা গড়িয়ে সন্ধ্যার পর রাত যত গভীর হতে থাকে, জেলায় কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। রাতভর কুয়াশার পর ভোরে এর ঘনত্ব আরও বেড়ে যায়। তবে সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ার পরপরই কুয়াশা কমতে শুরু করে।

মঙ্গলবার (আজ) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সোমবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় সদর উপজেলার ইজিবাইকচালক আজিজুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে শীতের আমেজ অনেকটা বাড়ছে। কিছুদিন আগেও অতটা শীত ছিল না। এখন সকালবেলা ইজিবাইক নিয়ে বের হলে হালকা শীতের কাপড় নিতে হয়। সকালবেলা গাড়ি চালাতে বেশ কষ্ট হচ্ছে।

পঞ্চগড় শহরের বাসিন্দা মকছেদুল ইসলাম বলেন, পুরোদমে শীত আসতে আরও ২০-২৫ দিন বাকি আছে। তবে তার আগেই শীতের অনুভূতি কড়া নাড়ছে। সন্ধ্যার পরে হালকা কাপড় না পরে মোটরসাইকেল চালানো যায় না। রাতে পাতলা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হয়। ফ্যান চালানো তো ১০-১৫ দিন আগেই বন্ধ করে দিয়েছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের ঠান্ডা বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত পড়তে শুরু করেছে। আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর এ অঞ্চলে বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

1

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

2

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

3

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

4

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

5

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

6

অপরাধীচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ পেশাদারিত্ব নিয়ে ট

7

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

8

নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

9

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

10

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবে

11

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

12

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

13

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

14

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

15

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

16

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

19

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

20