. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত: জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং তা প্রতি মাসেই পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

তিনি জানান, আগামী মাসে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃক 'স্ট্রেট অব হরমুজ' দিয়ে জাহাজ চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

ফলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেও সরকার সম্ভাব্য সব উৎস খুঁজে দেশে সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে।

দেশে বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, বর্তমানে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন ডিজেল মজুদ আছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার টন আসবে। 
এছাড়া ১০ হাজার ৫০০ টন অকটেন মজুদ আছে এবং এপ্রিলের মধ্যেই আরও ৭১ হাজার ৪৩৩ টন আসবে।

পেট্রোল মজুদ আছে ১৬ হাজার টন, যার বিপরীতে আরও ৩৬ হাজার টন আসার অপেক্ষায় রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই হিমশিম খাচ্ছে। পাকিস্তান ইতোমধ্যে তেলের দাম ৫০ শতাংশ বাড়িয়েছে, শ্রীলঙ্কা রেশনিং পদ্ধতি চালু করেছে। ভারত, আফগানিস্তান, নেপালসহ অন্যান্য দেশও দাম বাড়িয়েছে। সে তুলনায় একমাত্র বাংলাদেশই এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক রেখেছে।

তিনি আরও জানান, এপ্রিল মাসে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা ও কৃষি কার্যক্রমের কথা বিবেচনা করে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সেচ কার্ডের মতো কৃষি কার্ড দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে কড়া ব্যবস্থার কথা জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ মজুদ বন্ধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অভিযানে ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

প্রতিটি ফিলিং স্টেশনে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ এবং জেলা প্রশাসকদের সঙ্গে প্রতিদিন জুম অ্যাপের মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে বলেও সংসদকে জানান মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দেন যে, তেলের অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদলতের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

1

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

2

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

3

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

4

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

5

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

6

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

7

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

8

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

9

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

10

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

11

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

12

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

13

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

14

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

15

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

16

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

17

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

18

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

19

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্

20