. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক

বিমানটি তখন গন্তব্যের বিমানবন্দরে অবতরণ করেছে। টার্মিনালের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল। এর মধ্যেই হঠাৎ উড়োজাহাজের ওভারহেড কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভেতরে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বুঝতে পেরে দ্রুত ছুটে যান কেবিন ক্রুরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে কোনো যাত্রী আহত হননি।

চীনের গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত ২৪ জুলাই এ ঘটনা ঘটে।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, লানঝু থেকে আসা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ২৪২১ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। উড়োজাহাজটি ছিল এয়ারবাস এ৩২০।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খোলা ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কম্পার্টমেন্টের ভেতরে হাত ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। এ সময় অন্য কেবিন ক্রুরাও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার আগেই কেবিন ক্রুরা আগুন নিভিয়ে ফেলেন। পরে বিমানবন্দরের দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী আহত না হলেও উড়োজাহাজের কিছু অংশ ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, যাত্রীরা কেবিন ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারেন। তবে তা ওভারহেড কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ। একই সঙ্গে উড়োজাহাজে থাকাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার অনুমতিও নেই।

বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত পাওয়ার ব্যাংকে ত্রুটি বা অতিরিক্ত উত্তাপের কারণে আগুন লাগার ঝুঁকি থাকে। এ ধরনের ঘটনা এড়াতে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন ও বিমানবন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে দুই হত্যা মামলাসহ সাত মামলার আসামি গ্রেপ্তার

1

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

2

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

3

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

4

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

5

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

6

আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমা

7

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

8

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

9

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

10

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

11

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

12

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

13

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

14

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

15

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

16

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

17

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

20