. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

শকুন ও সভ্যতা

হে শকুন,
এসো আমার হৃদপিণ্ড চিরে খাও,
এই পচা সমাজে তাকে বহন করা ভারী।
মানুষের ভিড়ে মানুষ নেই,
আছে কেবল ক্ষুধার দাঁত
আর লোভের নখ।

হে শকুন,
তুমি যদি সমস্ত মানবজাতিকে চিবিয়ে খাও,
তবুও পৃথিবী শুদ্ধ হবে না;
কারণ বিষ জন্মায়
মানুষের চিন্তার ভেতরেই।

তারা হিংস্র,
কারণ তারা ভয় পায়।
তারা লোভী,
কারণ শূন্যতাকে ঢাকতে চায়।
তারা ধর্ম বানায়,
কিন্তু নৈতিকতা ভুলে যায়।

এখানে শিক্ষা মানে সনদ,
জ্ঞান মানে ক্ষমতা,
আর মানুষ মানে সংখ্যা।

যদি জন্ম হতো সেই প্রাচীন মেসোপটেমিয়ার প্রান্তরে,
যেখানে মাটির ফলকে লেখা হতো আইন,
আর ন্যায় ছিল রাজসিংহাসনের ঊর্ধ্বে;
তাহলে হয়তো আমি
এই অন্ধকারের বিরুদ্ধে
শকুনকে ডাকতাম না।

লিখেছেন:  জিএম ইশরাফ উদ্দিন,
শিক্ষার্থী, কক্সবাজার সিটি কলেজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

1

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

2

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

3

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

4

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

5

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কে কত আসন পেল

6

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

9

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

10

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

11

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

12

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

13

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

16

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার সদস্য নিহত

17

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

18

কক্সবাজার আসছেন তারেক রহমান

19

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

20